আগে আমরা ভাবতাম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুধু হাড় ও জয়েন্টে সমস্যা দেখা দেয়। কিন্তু বাস্তবতা হলো, এখন যেকোনো বয়সের মানুষেই জয়েন্ট ব্যথা দেখা দিতে পারে। বিশেষ করে যারা ভিটামিন ডি’র অভাব আছে, তাদের ক্ষেত্রে জয়েন্টের অস্বস্তি হওয়া স্বাভাবিক। তাছাড়া যারা দৈনন্দিন কাজের চাপ বেশি, ভারী শারীরিক পরিশ্রম করেন, তাদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা যায়।
জয়েন্ট ব্যথার প্রাথমিক চিকিৎসা হলো লাইফস্টাইলের ওপর মনোযোগ দেওয়া। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
• প্রতিদিন অন্তত ৩০ মিনিট রোদে হাঁটা—হাড় ও জয়েন্টকে শক্তিশালী করে।
• ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করা—ডিম, দুধ, সয়া, স্যালমন ইত্যাদি।
• যেসব কাজ জয়েন্ট ব্যথা বাড়ায়, সেগুলো এড়িয়ে চলা।
• প্রয়োজন অনুযায়ী হিজামা সেশন নেওয়া।
হিজামা বা কাপিং থেরাপি শরীরের নাইট্রিক অক্সাইড পাথওয়ে সক্রিয় করে। ফলে—
• রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং পেশি পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পায়
• শক্ত ও টানযুক্ত পেশি শিথিল হয়
• জয়েন্টের ব্যথা ও প্রদাহ কমে
• শরীরের প্রাকৃতিক রিকভারি ক্ষমতা বাড়ে
আপনার ব্যথার ধরন ও গভীরতার উপর নির্ভর করে থেরাপিস্ট ঠিক করবেন কতগুলো সেশন প্রয়োজন।
অভিজ্ঞ থেরাপিস্টের মাধ্যমে হিজামা করানো সবচেয়ে নিরাপদ ও কার্যকর। প্রাকৃতিক ও সুন্নাহভিত্তিক হিজামার মাধ্যমে জয়েন্ট ব্যথার সমস্যা কমিয়ে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনুন।